সীতাকুণ্ড পৌরসভায় নৌকার প্রার্থী জয়ী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ ডিসেম্বর ২০২০, ২১:১৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২১:১৯

বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম নির্বাচিত হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থীর চেয়ে ৭ হাজার ৭ ৫৭ ভোট বেশি পেয়েছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) ভোট গণনা শেষে সিনিয়র আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসার আতাউর রহমান এ ফল ঘোষণা করেন। তিনি বলেন, ‘বিচ্ছিন্ন দু’য়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ১৭টি কেন্দ্রের ৯৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মুক্তিযোদ্ধা বদিউল আলম ১০ হাজার ৮২৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী পেয়েছেন ৩ হাজার ৭২ ভোট।’

এর আগে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শুরুর পরপরই সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আলম সফি স্কুল কেন্দ্রের দক্ষিণ পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।  ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর ভোট গণনা শুরু করেন নির্বাচন কর্মকর্তারা।

নির্বাচনি ফলাফলে পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদের ৮টিতে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেছেন। নির্বাচিত কাউন্সিলর প্রার্থীরা হলেন—আনোয়ার ভূঁইয়া, বদিউল আলম জসিম, শামসুল আজাদ, হারাদন চৌধুরী বাবু, শফিউল আলম মুরাদ, দিদারুল আলম, ফজলে এলাহী পায়েল ও মফিজুর রহমান। এদের মধ্যে শামসুল আজাদ বিএনপি মনোনিত প্রার্থী ছিলেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম