থার্টিফার্স্ট নাইটে চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠান নয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ ডিসেম্বর ২০২০, ১৯:০৩আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১৯:০৭

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সংবাদ সম্মেলন থার্টিফার্স্ট নাইটে চট্টগ্রাম নগরীর কোনও দর্শনীয় স্থানে অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। থার্টিফার্স্ট নাইট উদযাপন এবং নগর পুলিশের কার্যক্রম তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পুলিশ কমিশনার বলেন, ‘এবার করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে থার্টিফার্স্ট নাইট উপলক্ষে সব ধরনের অনুষ্ঠান আমরা নিষিদ্ধ ঘোষণা করেছি। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ছয়টার পর থেকে কেউ নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত, পার্কি বিচসহ দর্শনীয় স্থানে অবস্থান করতে পারবেন না। রাস্তা, ভবনের ছাদ এবং উন্মুক্ত স্থানে কোনও জমায়েত বা উৎসবের আয়োজন করা যাবে না। ভবনের ছাদে যদি আতশবাজি ফোটানো হয়, তাহলে ওই ভবনের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘থার্টিফার্স্ট নাইটে নগরীর কোনও লাইসেন্স করা বার বা মদের দোকান খোলা রাখা যাবে না। গাড়ি চালানোর সময় উচ্চস্বরে হর্ন বাজানো যাবে না। বেপরোয়া গাতিতে গাড়ি, মোটরসাইকেল চালানো যাবে না। হোটেলে ডিজে পার্টির নামে কোনও স্পেস বা কক্ষ ভাড়া দেওয়া যাবে না। জনগণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন যেকোনও কর্মকাণ্ড পরিহার করতে হবে। তবে থার্টিফার্স্ট নাইট উপলক্ষে ঘরোয়া পরিবেশে সভা, সমাবেশ এবং ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে। এ অনুষ্ঠানগুলোতে করোনা সংক্রান্ত সরকারি নির্দেশনাসমূহ এবং যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।’

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার ইংরেজি নববর্ষ উদযাপনকে ঘিরে পুলিশি তৎপরতার তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ‘ইংরেজি নববর্ষ উপলক্ষে চট্টগ্রামে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন, গির্জা, হোটেল, ক্লাব, বিনোদন কেন্দ্রে পুলিশ মোতায়েন, টহল জোরদার, ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম