টেকনাফে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২১, ১১:১৮আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১২:২৭

উসমান শিকদার

কক্সবাজারের টেকনাফে ইয়াবা ও মানব পাচারকারীর গুলিতে মোহাম্মদ উসমান শিকদার (৪০) নামে ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। 

শুক্রবার (১ জানুয়ারি) ভোর রাত সাড়ে ৫টার দিকে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

নিহত ছাত্রলীগ নেতা টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কচুবনিয়া গ্ৰামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও সাবেক সাবরাং ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

নিহতের পরিবার জানায়, ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। ডাকাত ও ইয়াবা ব্যবসায়ীদের বাঁধা হয়ে দাঁড়ানোয় ইয়াবা ব্যবসায়ী শাকের, কেফায়েত উল্লাহ’র বাহিনী গুলি করে উসমানকে হত্যা করেছে। 

সাবরাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ জানান, ২৭ ডিসেম্বর সন্ধ্যায় একটি  ইজিবাইক (টমটম) চুরির ঘটনাকে কেন্দ্র করে  প্রতিবাদ করেন উসমান। এসময় সাবরাং নয়াপাড়া বাজারে প্রকাশ্যে দিবালোকে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ  ওরফে খুলু মেম্বারের ছেলে মোহাম্মদ শাকের ও কাটাবনিয়ার মোহাম্মদ কাসিমের ছেলেকে কেফায়েত উল্লাহ তাকে মারধর করে। এরপর উসমান টেকনাফ থানায় অভিযোগ করেন। ওই ঘটনার সূত্রপাত ধরে, শুক্রবার ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় অভিযুক্ত ব্যক্তিরা তার পথ গতিরোধ করে পর পর গুলি করে তাকে হত্যা করা হয়।  গুলির শব্দ শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় উসমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক আয়ুব হোসেন বলেন, হাসপাতালে আনার আগে উসমান শিকদার মারা যান। তার শরীরের তিনটি গুলির চিহ্ন দেখা গেছে। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তিরা ইয়াবা ও মানব পাচারকারী তালিকাভুক্ত। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে।  পুলিশ নিহত ছাত্রলীগ নেতার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম