যাত্রীবাহী বাস ও মাটি ভর্তি ডাম্পারের সংঘর্ষ, নিহত ২

কক্সবাজার প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২১, ১২:৫৬আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১২:৫৬

দুর্ঘটনা কবলিত বাস

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ডাম্পারের (পিকআপ) সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বরইতলী মাদ্রাসা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনাস্থলে ডাম্পার চালক ও হাসপাতালে নেওয়ার পর একই গাড়ির শ্রমিক নিহত হয়েছেন। 

নিহতরা হলেন, ডাম্পার চালক মোহাম্মদ মানিক (২৬) ও শ্রমিক তারেকুল ইসলাম বাবু (২২)।

দুর্ঘটনা কবলিত বাস

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বান্দরবানের লামা থেকে চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস ও কক্সবাজারের পেকুয়া থেকে মাটিভর্তি ডাম্পার গাড়িটি মহাসড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের মাদ্রাসা গেট এলাকায় সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়ক থেকে খাদে ছিটকে পড়ে। এসময় মহাসড়কের উভয়দিকে প্রায় আধঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পুলিশ ডাম্পার গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

দুর্ঘটনায় আহতরা হলেন,  বাসযাত্রী নিশীথা বড়ুয়া (১৮), অতুল বড়ুয়া (২২), সফুরা খাতুন (৭০) ও হাচিং মং (২৪) ও  মমতাজ আহমদ (২৮)।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি আনিছুর রহমান জানান, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই দুর্ঘটনায় দু’জন মারা গেছে। গুরুতর আহত হয়েছে আরও পাঁচ জন যাত্রী। তাদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং  গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম