ভূমিহীনদের পুনর্বাসনে পাকা ঘর নির্মাণ কাজের উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২১, ০৪:৩৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ০৪:৩৪

নোয়াখালী সদরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ভূমিহীন পুনর্বাসনের পাকা ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে পাকা ঘরের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা।

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জানান, সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে দুই কক্ষ বিশিষ্ট মোট ৩২টি পাকা ঘরের নির্মাণ কাজ আজ উদ্বোধন করা হয়েছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। আগামী ১৫ জানুয়ারি ‘ক’ শ্রেণির গৃহহীনদের কাছে প্রথম পর্যায়ে নির্মিত ঘরগুলো বুঝিয়ে দেওয়া হবে।

এ সময় ধর্মপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছিদ্দিকুর রহমান সাবু ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নজির আহম্মদসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/টিএন/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম