প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, খানকার তত্ত্বাবধায়ক জেল হাজতে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২১, ১৬:৫৪আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ১৬:৫৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঝাড়ফুঁক আনতে গিয়ে এক প্রবাসীর স্ত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় খানকার তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলামকে (৪৮) বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করার পর শুক্রবার (৮ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। গ্রেফতার সিরাজুল ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বড়গাঁ গ্রামের মৃত আশিকুল ইসলামের ছেলে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, উপজেলার শ্রীরামপুরের আবু উলাইয়া খানকা শরীফের তত্ত্বাবধায়ক মাওলানা সিরাজুল ইসলাম লোকজনকে ঝাড়ফুঁক দিতেন। এই খানকা শরীফের আশপাশের গ্রামসহ বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ সেখানে সমবেত হতেন। পাশের গ্রাম ভোলাচংয়ের এক প্রবাসীর স্ত্রীও এই খানকায় ঝাড়ফুঁকের জন্য আসা যাওয়া করতেন। এরই মাঝে বৃহস্পতিবার সারাদিন স্থানীয়রা কানাঘুষা করে আসছিলেন, খানকার তত্ত্বাবধায়ক ওই প্রবাসীর স্ত্রীকে অন্তঃসত্ত্বা করেছেন।

ওসি আরও বলেন, বিষয়টি জানতে পেরে নবীনগর থানার পুলিশ গিয়ে ঘটনার সত্যতা পেয়ে খানকার তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলামকে আটক করেন। পরে গত রাতে ওই নারী বাদী হয়ে সিরাজুল ইসলামকে আসামি করে নবীনগর থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলে জানান ওসি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম