প্রতিবন্ধী স্বামীকে হত্যা: স্ত্রীর মৃত্যুদণ্ড, শ্বশুর-শাশুড়ির যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২১, ২০:৫২আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০২:৫৬

নোয়াখালীর বেগমগঞ্জে পারিবারিক কলহের জের ধরে গরম তেল গায়ে ঢেলে দৃষ্টি প্রতিবন্ধী স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারীর নাম বিবি কুলসুম। এ ঘটনায় হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে নিহতের শ্বশুর-শাশুড়ির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৯ জানুয়ারি) জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৮ সালের ৩ মে দৃষ্টি প্রতিবন্ধী শহিদ উল্যার গায়ে গরম তেল ঢেলে দিয়ে পালিয়ে যায় স্ত্রী বিবি কুলসুম। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে শহিদ উল্যাহকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১২ মে তিনি মারা যান। পরবর্তীতে এ ঘটনায় নিহতের ভগ্নিপতি সাহেব উল্যাহ্ নিহতের স্ত্রী বিবি কুলসুম, শ্বশুর আবুল হোসেন ও শাশুড়ি লিলি বেগমকে আসামি করে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে আজ মামলার প্রধান আসামি নিহত শহিদ উল্যার স্ত্রী কুলসুমকে মৃত্যুদণ্ড এবং  তার বাবা আবুল হোসেন ও মা লিলি বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর গুলজার আহমেদ জুয়েল এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন মোহাম্মদ সাইফুল ইসলাম, আবদুর রহমান ও স্বপন চন্দ্র পাল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গুলজার আহমেদ জুয়েল জানান, রায় দেওয়ার সময় আদালতে আসামি আবুল হোসেন উপস্থিত ছিলেন। তবে মামলার প্রধান আসামি নিহতের স্ত্রী বিবি কুলসুম ও শাশুড়ি লিলি বেগম পলাতক ছিল।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক