ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ১৩:৪৩আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ১৩:৪৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম মোস্তফা (৭০) ও জসু মিয়া (৬৫) নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। বুধবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার বড়িকান্দি ইউনিয়নে এই ঘটনা ঘটে। গোলাম মোস্তফা ওই এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে ও জসু মিয়া মৃত সাইজুদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ভোরে বৃদ্ধ গোলাম মোস্তফার বাড়ির একটি খালি টিনের ঘরে বৈদ্যুতিক মিটার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। বিস্ফোরণের শব্দে বৃদ্ধ গোলাম মোস্তফা ঘুম থেকে উঠে ঘরের বাইরে দেখতে আসলে মাটিতে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। ঘর থেকে বের হয়ে গোলাম মোস্তফার স্ত্রী রাশিদা বেগম দেখেন মোস্তফা মাটিতে পড়ে রয়েছে। এই অবস্থায় রাশিদা বেগম পাশের বাড়িতে গোলাম মোস্তফার ভাতিজা জসু মিয়াকে জানালে তিনি এসে গোলাম মোস্তফাকে মাটি পড়ে থাকতে দেখেন। পরে, ঘরের আগুন দেখে চাচা গোলাম মোস্তফা অচেতন হয়ে গেছেন ভেবে গোলাম মোস্তফাকে মাটি থেকে তুলতে যান। এসময় জসু মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ। তিনি বলেন, মরদেহ তাদের পরিবারের কাছে রয়েছে। এই ঘটনায় পরিবার থেকে কোনও অভিযোগ নেই। স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী