সুবর্ণচর থেকে খোকন ডাকাত আটক

নোয়াখালী প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২১, ১৩:৩৮আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৩:৩৮

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর হাসান গ্রামের ভূঁইয়ারহাট থেকে মেঘনা ও চরাঞ্চলের ত্রাস এবং অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি খোকন বাহিনীর প্রধান ওরফে খোকন ডাকাতকে (৫০) আটক করেছে চর জব্বর থানা পুলিশ। আটক খোকন লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চর আবদুল্যা ইউনিয়নের চর গজারিয়া এলাকার ইসলাম মাঝির ছেলে।

চর জব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম খলিল বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুবর্ণচরের চর হাসান গ্রামের ভুইঞারহাট থেকে খোকনকে আটক করা হয়। সে চর জব্বর থানার একটি অস্ত্র মামলায় আদালত কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামি।

তিনি আরও জানান, দুপুর ১২টায় আটক খোকন ডাকাতকে আদালতে হাজির করলে, বিচারক তাকে জেল হাজতে পাঠান।

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে খোকন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আবদুল্লাহ ইউনিয়নের দুর্গম চর গজারিয়া-তেলিরচরে ঘাঁটি গড়ে তোলে। এখান থেকেই লক্ষ্মীপুরের রামগতি, নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর, ভোলার মনপুরা ও তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীর মোহনা এলাকায় অনেকটা নির্বিঘ্নে চলছে তার ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, বন উজাড়, চরের জমি দখল ও বিক্রি। তিন জেলায় তার অপকর্মের সঙ্গী তিন ভাইসহ ৪০ অনুসারী। অভিযুক্তরা হলো ভাই খসরু, জমির, ফখরুল ইসলাম ফখরা, অনুসারী শেখ ফরিদ ওরফে শেকু, ওয়াজ উদ্দিন, ফখরুল, মফিজ, জমির, শেখ ফরিদ, নজরুল ইসলাম, আজিম, আবদুর রব, ইউছুফ, মুরাদ, মিরাজ, ফেরদাউস, সাদ্দাম, মো. শহিদ, রিয়াজ, আবু তাহের, মতিন, মহিউদ্দিন, আজাদ, আরজু ওরফে আরজুন্নাহ, মনির, বেলাল, মাকসুদ, ছোট রিয়াজ, আবুল খায়ের, ভুট্টু, নাছির, সেলিম, মিজান, জাকের, জসিম, আলমগীর, ইব্রাহিম, হুমায়ুন প্রমুখ।

খোকন তাদের দিয়েই চাঁদাবাজি, অপহরণ, নারী নির্যাতন, ডাকাতি, জমি দখল ও বিক্রির কাজ চালিয়ে আসছেন। তাদের প্রায় প্রত্যেকের বিরুদ্ধে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ভোলার বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম