‘বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা চক্রান্ত করছে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ জানুয়ারি ২০২১, ০১:৩৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ০১:৩৫

 

বিএনপি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা চক্রান্ত করছে জানিয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেছেন, ‘বিএনপি ঘুম থেকে উঠে ষড়যন্ত্র দেখে। তারা সবকিছুতেই ষড়যন্ত্র খোঁজে। কারণ ষড়যন্ত্র থেকেই তাদের জন্ম। তারা সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চক্রান্ত করছে। আমরা মনে করি, ২৭ জানুয়ারি চট্টগ্রামের জনগণ তাদের সেই চক্রান্ত ভণ্ডুল করে দেবে। বীর চট্টলার মানুষ কোনও কাপুরুষকে নয়, একজন বীরকে ভোট দেবে। সেই বীরের নাম রেজাউল করিম চৌধুরী।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুর দেড়টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আহমদ হোসেন বলেন, ‘আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। আওয়ামী লীগ মনে করে জনগণই সকল ক্ষমতার উৎস, বন্দুকের নল নয়। আওয়ামী লীগ জনগণের ভোটেই বারবার ক্ষমতায় এসেছে, বন্দুকের নল বা মধ্যরাতের ভোটে আসেনি। চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনেও আমরা মনে করি, ভোটাররা ভোট দিলে জিতবো, না হলে জিতবো না।

বিএনপির প্রার্থী শাহাদাত হোসেনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে, আপনাদের প্রার্থীর পুলিশ মোতায়েনের প্রয়োজন আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপির প্রার্থী জনবিচ্ছিন্ন, তাই পুলিশ দিয়ে নিরাপত্তা দিতে হচ্ছে। আমাদের প্রার্থী একাত্তরে মুক্তিযুদ্ধ করেছেন। উনার বিশ্বাস আছে চট্টগ্রামের জনগণ উনাকে ভালোবাসেন, আওয়ামী লীগকে ভালোবাসেন। এজন্য আমাদের প্রার্থীর কোনও নিরাপত্তার দরকার নেই। আমাদের প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করবেন ভোটাররা। ভোটাররাই নিরাপত্তার প্রাচীর গড়ে তুলবেন।

মতবিনিময় সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দিন ও সদস্য আবু সুফিয়ান, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম