‘শান্তিচুক্তিবিরোধী কাউকে ছাড় দেওয়া হবে না’

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
২৬ জানুয়ারি ২০২১, ০৭:০০আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ০৭:০০

পার্বত্য শান্তিচুক্তিবিরোধী কোনও অপশক্তিকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করে‌ছেন ৬৯ পদাতিক ব্রিগে‌ডের নবাগত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারল মো. জিয়াউল হক।

২৫ জানুয়ারি (সোমবার) বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেডের সভাকক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবাগত কমান্ডার হিসেবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন,পার্বত্য এলাকার শান্তি শৃঙ্খলা ভঙের জন্য অনেকে অপপ্রচার চালায়, এসব গুজবে কান দেবেন না।

নবাগত কমান্ডার এসময় সাংবাদিকদের ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ক্ষে‌ত্রে অনেক সময় যেসব অপপ্রচার হয় সেসব গুজবে কান না দিয়ে সঠিক ও তথ্যবহুল সংবাদ প্রচার করে পার্বত্য এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর পাশে থাকার আহ্বান জানান।

এসময় নবাগত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারল মো. জিয়াউল হক অতীতের মতো আগামী দিনেও পার্বত্য এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নে সেনাবাহিনীর কর্মকাণ্ডগুলো অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময়কালে ৬৯ পদাতিক ব্রিগেড এর জিএসও-২ মেজর মোয়াজ্জেম হো‌সেন, ব্রিগেডিয়ার মেজর মো.খায়রুল হাসানসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী