উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, ১৪:৩৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৪:৩৫

কক্সবাজারের উখিয়ার পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে মোহাম্মদ জাবেদ (২৫) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। নিহত জাবেদ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডি/৪ ব্লকের বাসিন্দা ও রোহিঙ্গা নাগরিক মোহাম্মদ ইসলামের ছেলে।

সোমবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমারখোলা রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডি/৮ ব্লকে এ ঘটনা ঘটে।

কক্সবাজার-১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক জানান, রাতে রোহিঙ্গা শিবিরে মোজাম্মেল ওরফে শেখ ও মৌলভী ইউনুসের নেতৃত্বে ১০-১২ জন অস্ত্রধারী সদস্য ডি/৮ ব্লকের রাস্তায় ঘোরাফেরা করছিলো। এসময় নুরুল হাকিম ওরফে মনুইয়ার নেতৃত্বে পালংখালীর ঘোনারপাড়ার অপর একটি পক্ষের ৭-৮ জন তাদের পথরোধ করে এবং রাতের বেলায় ঘোরাফেরার কারণ জানতে চায়। এসময় দু'পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে দু'পক্ষের মধ্যে ৩-৪ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ওই সময় উভয়পক্ষের গোলাগুলিতে রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি/৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ জাবেদ গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে রোহিঙ্গা শরণার্থী শিবিরের স্বাস্থ্য সেবা কেন্দ্রে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জাবেদকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক বলেন, নিহত রোহিঙ্গা নাগরিকের লাশটি উদ্ধার করে ক্যাম্পের ইনচার্জ (সিআইসি) কার্যালয়ে রাখা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর কাজ চলছে এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি