বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালি আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ জানুয়ারি ২০২১, ১৫:৫৪আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৫:৫৪

নগরীর কোতোয়ালী থানাধীন ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালিকে আটক করেছে পুলিশ। দুপুর ১২টার দিকে পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটার লাইনে হামলা, বিশৃঙ্খলা ও ভোটগ্রহণে ব্যবহৃত ইভিএম মেশিন ভাঙচুরের অভিযোগে পুলিশ তাকে আটক করে।

এ সম্পর্কে জানতে চাইলে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে সংঘর্ষের ঘটনায় মোহাম্মদ ইসমাইল বালী নামে এক কাউন্সিলর প্রার্থীকে আটক করা হয়েছে শুনেছি। তাকে আটক করা হয়েছে কিনা এটি নিশ্চিত করে বলতে পারছি না।

এর আগে বুধবার (২৭ জানুয়ারি) সকাল আটটা থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল চারটা পর্যন্ত। নির্বাচনি সহিংসতায় ইতোমধ্যেই একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান