ফেনী পৌরসভায় শান্তিপূর্ণ নির্বাচন চান সব প্রার্থী

ফেনী প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২১, ২২:৫১আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২২:৫১

ফেনী পৌরসভায় শান্তিপূর্ণ নির্বাচনের দাবি করেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ফেনী পৌরসভা নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় জেলা প্রশাসনের কাছে তারা এই দাবি জানান।

এই সময় নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান । জেলা প্রশাসক তাদের কাছে  নির্বাচনি আচরণবিধি মেনে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা উপস্থিত প্রার্থীদের উদ্দেশে বলেন, নির্বাচন বিধি মেনে চলতে হবে, নির্বাচনের আটচল্লিশ ঘণ্টা পূর্ব থেকে প্রচার-প্রচারণা বন্ধ থাকবে। র‌্যাব, বিজিবি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

আগামী ৩০ জানুয়ারি ফেনী পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে পাঁচজন মেয়র প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজী নৌকা, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আলাল উদ্দিন আলাল ধানের শীষ, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী ইয়ামিন লাঙ্গল, ইসলামী শাসনতন্ত্র প্রার্থী গোলামুর রহমান আজম হাতপাখা এবং এনডিএম পার্টি সমর্থিত প্রার্থী তারিকুল ইসলাম সিংহ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া পৌর ১৮টি ওয়ার্ডের ১০টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বাকি ৮ ওয়ার্ডে ভোটগ্রহণ হবে।

জেলা প্রশাসকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সেলিমুজ্জোহা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আতোয়ার রহমান এবং উপস্থিত পৌর নির্বাচনের প্রার্থীরা।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম