চালকের ছদ্মবেশে মহাসড়কে ডাকাতি, গ্রেফতার ৩

কুমিল্লা প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২১, ১৯:১১আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৯:১১

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চালকের ছদ্মবেশে যাত্রীদের কাছ থেকে ডাকাতি করে অর্থ ও মূল্যবান সম্পদ ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে ওই ডাকাতদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার হওয়া ডাকাত চক্রের সদস্যরা চলতি মাসের ২৪ জানুয়ারি কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক মো. মোর্শেদ আজম বাকী বিল্লাহকে কুমিল্লার পদুয়ার বাজার বাইপাস রোড থেকে একটি প্রাইভেটকারে উঠিয়ে নেয়। পরবর্তীতে তাকে জিম্মি করে মারধর ও ভয়ভীতি দেখিয়ে তার পরিবার থেকে বিকাশের মাধ্যমে এক লাখ টাকা হাতিয়ে নেয়। পরে মহাসড়করে দাউদকান্দির উপজেলার সোনালী আঁশ ইন্ডাস্ট্রির সামনের রাস্তায় তাকে ফেলে যায়।

গ্রেফতারকৃতরা হলো, ঢাকা মিরপুর পশ্চিম শেওড়াপাড়া এলাকার কিনাই মোল্লার ছেলে আফজাল হোসেন (৩৮), ঢাকার কাফরুল পূর্ব শেওড়াপাড়া নোয়াখাইল্যা বস্তির মো. লিটনের ছেলে মো. রনি (৩৫) এবং ঢাকা মিরপুর পশ্চিম শেওড়াপাড়া এলাকার মৃত আবদুর রশিদের ছেলে মো. জহির হোসেন (৩৯)।

এ ব্যাপারে দাউদকান্দি থানায় অজ্ঞাতনামা তিন জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। মামলার সূত্র ধরে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা ও দাউদকান্দি মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জ থানার বিভিন্ন স্থান থেকে ৭২ ঘণ্টার মধ্যে তিন জনকে প্রাইভেটকারসহ গ্রেফতার করে। এই সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, ভুয়া সাংবাদিক পরিচয়ে আইডি কার্ডসহ বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম