ফেনী সদরের শর্শদী ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ফেনী প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২১, ১৩:৫৭আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১৩:৫৭

ফেনী সদরের শর্শদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জানে আলম ভূঞাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। চিঠির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, শর্শদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানে আলম ভূঞার বিরুদ্ধে একজন দরপত্রদাতাকে অপহরণ ও মারধরের ঘটনায় ফেনী মডেল থানায় মামলা হয়েছে। জনস্বার্থে তার দ্বারা ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ করে এ ধরনের ঘটনা ঘটানো প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় মর্মে সরকার মনে করে।

এ ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী তাকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, এ ঘটনায় গত বছরের ২৭ ডিসেম্বর ভুক্তভোগী ঠিকাদার টাঙ্গাইলের খলিলুর রহমান (৪৭) ফেনী মডেল থানায় ৫ জনের নাম উল্লেখ ও ৩ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। মামলার ৫ নম্বর আসামি হিসেবে গত ৩১ ডিসেম্বর ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঞাকে গ্রেফতার করে পুলিশ। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম