চৌমুহনী পৌরসভায় আ. লীগ বিদ্রোহী ও হাতিয়ায় আ. লীগ প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

নোয়াখালী প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২১, ০২:৪১আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ০২:৫৪

নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) ও হাতিয়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

চৌমুহনী পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) নোয়াখালী-৩ আসনের আওয়ামী লীগ দলীয়  সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন এর বড় ভাই মো. খালেদ সাইফুল্লাহ মোবাইল প্রতীক নিয়ে ১৩ হাজার ৪ শত ১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র আক্তার হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৯ শত ৩৬ ভোট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮ শত ৩১ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. জাকির হোসেন হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৯ শত ৪৭ ভোট।

চৌমুহনী পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেন।

হাতিয়ায় জয়ী আওয়ামী লীগ প্রার্থী কে এম ওবায়দুল্লা

হাতিয়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কে এম ওবায়দুল্লা নৌকা প্রতীক নিয়ে ১৬ হাজার ৯ শত ৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কাজী আব্দুর রহিম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৮ শত ৫৫ ভোট।

হাতিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম