ফেনীতে এসেছে ৪৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন

ফেনী প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৪২আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৪২

 ফ্রিজার ভ্যানে করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ফেনী এসে পৌঁছেছে করোনা ভ্যাকসিন। রবিবার সকাল সাড়ে আটটায় ফেনীর সিভিল সার্জন মীর মোবারক হোসেনের কাছে এ ভ্যাকসিন হস্তান্তর করে বেক্সিমকো গ্রুপ।

সিভিল সার্জন জানান, ফেব্রুয়ারীর ৭ তারিখ থেকে করোনা প্রতিরোধক ভ্যাকসিন পেতে যাচ্ছে ফেনী জেলার বাসিন্দারা। তালিকা প্রস্তুতের কাজ চলছে। প্রথম ধাপে বিনামূল্যে ৪ হাজার ৮শ’ভায়ালে ৪৮ হাজার ডোজ ভ্যাকসিন ফেনীর মানুষের মাঝে বিতরণ করা যাবে।

ইতোমধ্যে ভ্যাকসিন মজুত রাখা হয়েছে সিভিল সার্জন অফিসের ইপিআই স্টোরে। ভ্যাকসিন প্রয়োগ করতে ৬ জন করে মোট ১৮ টি টিম প্রস্তুত রাখা হয়েছে। টিকাদান কর্মসূচিতে যারা অংশ নেবেন তাদের আগামীকাল সোমবার থেকে প্রশিক্ষণ দেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ১৬ এপ্রিল জেলার ছাগলনাইয়ায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর প্রতিদিন নতুন নতুন রোগী আক্রান্তের খবর পাওয়া যায়। সরকারি তথ্যমতে,গত ৯ মাসে ২ হাজার ২শ ৬৮ জন কোভিড-১৯-এ আক্রান্ত হন। এদের মধ্যে ৪৫ জন মারা গেছেন। তবে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয় আরও অনেকের।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম