মাটিরাঙা পৌর নির্বাচন: সম্পদে এগিয়ে শামছুল, শিক্ষায় জাহাঙ্গীর

খাগড়াছড়ি প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩৯

মাটিরাঙা পৌর নির্বাচনের দামামা বেজে উঠেছে। মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। আগামী ১৪ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। মাটিরাঙা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীই মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন।

এবারের আসরে প্রতিদ্বন্দ্বী তিন মেয়র প্রার্থীর মধ্যে তিন জনই অবস্থানগতভাবে বেশ শক্তিশালী। এই তিন প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মো. শামছুল হক, বিএনপি মনোনীত প্রার্থী শাহজালাল কাজল ও স্বতন্ত্র পরিচয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এমএম জাহাঙ্গীর আলম।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর হলফনামা ঘেঁটে দেখা গেছে স্বতন্ত্র পরিচয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এমএম জাহাঙ্গীর আলম শিক্ষাগত যোগ্যতায় সর্বোচ্চ। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতোকত্তর। অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মো. শামছুল হক এবং বিএনপি মনোনীত প্রার্থী শাহজালাল কাজলের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি।

স্বতন্ত্র প্রাথী এমএম জাহাঙ্গীর আলমের পেশা ব্যবসা, সাংবাদিকতা, মানবাধিকার ও রাজনৈতিক কর্মী উল্লেখ করার পাশাপাশি বাৎসরিক আয় ৬ লাখ টাকা দেখানো হয়েছে। দায়দেনার বিবরণীতে দেখা যায় গৃহ ঋণ বাবদ মাটিরাঙা সোনালী ব্যাংকে তার ঋণ আছে প্রায় ৪৬ লাখ, কৃষি ব্যাংকে দেড় লাখ এবং ব্যবসায়িক দেনা আছে ৫ লাখ টাকা।

বিএনপি প্রার্থী শাহজালাল কাজল তবে অর্থসম্পদ ও আয়ের দিক থেকে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শামছুল হক। শামছুল হকের পেশা ব্যবসা উল্লেখ করে বাৎসরিক আয় দেখানো হয়েছে সাড়ে তিন লাখ টাকা, তার কোনও ধারদেনা নেই। তিনি অস্থাবর সম্পত্তি দেখিয়েছেন নগদ টাকা ৭৯ হাজার ৫০০ হাজার টাকা, ইলেকট্রনিক্স সামগ্রী এবং আসবাবপত্র ৯০ হাজার টাকা। এছাড়াও শামছুল হকের স্থাবর সম্পদ হিসেবে অকৃষি জমি, বাড়ি/মার্কেট সহ প্রায় ৯৭ লখি টাকা দেখানো হয়েছে।

হলফনামায় বিএনপির প্রার্থী শাহজালাল কাজল ব্যবসা খাতে তার বাৎসরিক আয় উল্লেখ করেছেন দুই লাখ ৫৩ হাজার টাকা। অস্থাবর সম্পদের হিসাবে দেখা গেছে নিজের নামে নগদ ৩৮ হাজার টাকা, ব্যাংকে ১০ হাজার, বিভিন্ন ধরনের সঞ্চয়পত্রে ৫০ হাজার টাকা, এছাড়া একটি মোটরসাইকেল এক লাখ টাকা, ব্যবহার্য ইলেকট্রনিক্স সামগ্রী এবং আসবাবপত্রসহ অন্যান্য খাতে ৫৫ হাজার টাকার সম্পদ দেখিয়েছেন তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের