মাটিরাঙা পৌর নির্বাচন

আ.লীগ ও বিএনপি প্রার্থীর বিরুদ্ধে একাধিক মামলা

জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি
০৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৫

আর ছয় দিন পরে অনুষ্ঠিত হবে খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভা নির্বাচন। নির্বাচনে মেয়র পদে প্রধান দুই দল-আওয়ামী লীগ ও বিএনপি মনোনিত প্রার্থীর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। 

মেয়রপ্রার্থীদের সঙ্গে কথা বলে এবং নির্বাচন কমিশনে তাদের হলফনামা পর্যালোচনা করে জানা যায়, আওয়ামী লীগের প্রার্থী মো. শামসুল হকের বিরুদ্ধে সর্বমোট মামলা হয়েছে ৯টি এবং বিএনপির প্রার্থী শাহজালাল কাজলের বিরুদ্ধে মামলা হয়েছে ৪টি। তাদের বিরুদ্ধে মারামারি, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, দাঙ্গা, চুরি, অস্ত্র, বিস্ফোরক রাখার অভিযোগে এসব মামলা হয়েছে। তবে মামলা না থাকায় নির্ভার আছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী এমএম জাহাঙ্গীর আলম।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. শামসুল হক বলেন, ‘আমি সব মামলা হতে খালাস পেয়েছি।’ দুদকের তদন্তের জন্য থাকা মামলা সম্পর্কে তিনি বলেন, ‘দুদকের তদন্তকারী দল মাটিরাঙা পৌরসভার প্রকল্প এলাকা তদন্ত করে দুর্নীতির অভিযোগের সত্যতা পায়নি।’

বিএনপির মেয়র প্রার্থী শাহজালাল কাজল বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব মামলা আছে, সবগুলোই রাজনৈতিক। বিএনপি নেতাদের দমানোর জন্যই এসব মিথ্যা মামলা করা হয়েছে। গণতন্ত্র, জনগণের শান্তি ও উন্নয়নের জন্য যোগ্য প্রার্থীকে জনগণ বাছাই করবে—এটাই আমার বিশ্বাস।’

স্বতন্ত্র প্রার্থী এমএম জাহাঙ্গীর আলম এদিকে স্বতন্ত্র প্রার্থী এমএম জাহাঙ্গীর আলম বলেন, ‘আওয়ামী প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলার পাশাপাশি বিভিন্ন দুর্নীতির অভিযোগে দুদকেও ৫-৬টি অভিযোগ তদন্তাধীন আছে। লোকজন জানে কোন প্রার্থী কী ধরনের? আশা করি, ফৌজদারি মামলার আসামি ও দুর্নীতিবাজদের ভোটাররা ভোট দেবেন না।’

সুশাসনের জন্য নাগরিক-সুজনের খাগড়াছড়ির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘ভোটারদের উচিত ক্লিন ইমেজের প্রার্থীকে মেয়র নির্বাচন করা। সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীই একমাত্র নাগরিকদের শান্তি ও উন্নয়নে কাজ করতে পারবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম