কুমিল্লায় সেনা সদস্য হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩০

কুমিল্লায় সেনাবাহিনীর সদস্য আবদুর রহমানকে কুপিয়ে হত্যার ঘটনায় চার আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। সোমবার (৮ জানুয়ারি) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক রোজিনা খান এই রায় দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল মজুমদার।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর বাদারিয়া কালোনী এলাকার মৃত রুহুল আমিনের ছেলে সিরাজুল ইসলাম (৪০), চট্টগ্রাম জেলার বায়েজিদ উপজেলার চন্দন কলাবাগান এলাকার মৃত রফিক মিয়ার ছেলে জনি (২৩), বাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার উথারিয়া পাড়া এলাকার মো রেজু মিয়ার ছেলে উজ্জল মিয়া (২০) এবং হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মশাখালী এলাকার আকাশী দাসের ছেলে প্রদীপ দাস (২২)। এছাড়া ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বাসুদেব এলাকার মৃত লাহু মিয়ার ছেলে আলী আক্কাছ (৩৫)।

আসামিদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা জেল হাজতে রয়েছেন। শুধুমাত্র কারাদণ্ডপ্রাপ্ত আলী আক্কাছ পালাতক রয়েছেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল মজুমদার সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মদনের গাঁও এলাকার হাফেজ মাওলানা মফিজুল ইসলামের ছেলে আবদুর রহমান (২৪) সেনা সদস্য হিসেবে বগুড়া সেনানিবাসে কর্মরত ছিলেন। ২০১৬ সালের ২১ অক্টোবর বাড়ি থেকে বগুড়া সেনানিবাসে যোগদানের উদ্দেশ্যে ট্রেন অথবা বাসে রওনা হন। পরদিন ২২ অক্টোবর আবদুর রহমানের পরিবার জানতে পারে কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের দক্ষিণ গোত্রশাল দিঘীর পশ্চিম পাশে কাটা জখম অবস্থায় লাশ পড়ে আছে। পরে লাকসাম রেলওয়ে থানার সেনা সদস্য আবদুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়। ওইদিন আবদুর রহমানের বাবা হাফেজ মাওলানা মফিজুল ইসলাম বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় হত্যা মামলাটি দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম