ভাতিজির প্রেমের বিয়ে নিয়ে বিরোধে মা ও ভাবিকে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৮

কুমিল্লার নাঙ্গলকোটে ভাতিজির প্রেম করে বিয়ের পর বাড়িতে ফেরা নিয়ে দ্বন্দ্বে মা ও ভাবিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছায়েদুল হক সিকি (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় ওই ভাতিজিসহ আরও দুই জন আহত হয়েছেন। সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আদ্রা দণি ইউনিয়নের পুঁজকরা গ্রামের পূর্বপাড়ার ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই যুবককে পুলিশ আটক করেছে।  

নিহতরা হলেন—অভিযুক্ত ছায়েদুল হকের মা ও ওই এলাকার আব্দুল হাইয়ের স্ত্রী নুরজাহান বেগম (৭০) এবং ছায়েদুলের ভাই আজিজুল হকের স্ত্রী নুরুন নাহার বেগম পুষ্পা (৪৫)।

নাঙ্গলকোট থানা সূত্রে জানা যায়, প্রেম করে বিয়ের পর ভাতিজির স্বামীর বাড়ি থেকে আনা নাস্তা খাওয়াকে কেন্দ্র করে মায়ের সঙ্গে ঝগড়া হয় ছায়েদুলের। ঝগড়ার একপর্যায়ে ছায়েদুল বঁটি ও দা দিয়ে মা ও ভাবিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাদের বাঁচাতে এগিয়ে এলে ভাতিজি আরজু আক্তারকেও আঘাত করে সে। পরে স্থানীয়রা উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মা নুরজাহান ও ভাবি নুরুন নাহারকে মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ঘাতক ছায়েদুল হক সিকিকে তাৎক্ষণিকভাবে ওই গ্রাম থেকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী