চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন রেলবিট বাজারে অভিযান চালিয়ে কষ্টি পাথরসহ ৪ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার (৭ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘পুরাকীর্তি কথিত কষ্টি পাথর ক্রয়বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন লোক রেলবিট বাজার সংলগ্ন এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কষ্টি পাথরসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে ইপিজেড থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আটক চার জন হলেন—মো. শান্ত (৩২), মো. সেলিম হাওলাদার (৪০), শেখ মো. আব্দুল্লাহ প্রকাশ বাদল (৫০) ও মো. কামাল হোসেন(৩২)।









