ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার, ঠাঁই হলো শিশুনিবাসে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৫

ডাস্টবিনে ফেলে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার চেয়ারম্যান গলির ডাস্টবিন থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ওই নবজাতকের পরিচয় পাওয়া যায়নি বলে তিনি জানান।

জোবাইর সৈয়দ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জন্মের পরপরই কেউ শিশুটিকে ডাস্টবিনে ফেলে যায়। স্থানীয়রা শিশুটিকে ডাস্টবিনে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নবজাতককে উদ্ধার করে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নেওয়া হয়। এরপর আদালতের মাধ্যমে বিকালে শিশুটিকে রৌফাবাদ সোনামনি নিবাসে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘উদ্ধারের পর শিশুটির পরিচয় শনাক্ত করতে আমরা আশপাশে খোঁজ খবর নিই। কেউ শিশুটির পরিচয় দিতে পারেনি। পরে আমরা আদালতের মাধ্যমে শিশুটিকে রৌফাবাদ সোনামনি নিবাসে পাঠানোর ব্যবস্থা করি। বর্তমানে শিশুটি রৌফাবাদ সোনামনি নিবাসে রয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের