মাদক মামলায় একজনের ১৫ বছরের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২১, ২০:১২আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৩

নোয়াখালীতে মাদক মামলায় একজনের ১৫ বছরের কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী দায়রা জজ আদালতের বিচারক সালেহ উদ্দিন আহমদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি মো. নেয়ামত উল্লাহ বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ডের পৌর হাজীপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

পাবলিক প্রসিকিউটর গুলজার আহমেদ জুয়েল জানান, ২০১৮ সালের ২৬ নভেম্বর বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন মাদকবিরোধী অভিযানে উপজেলার রসুলপুর ইউনিয়নের জমিদারহাট বাজারের শাহী বাস কাউন্টারের সামনে থেকে নেয়ামত উল্লাহকে আটক করে পুলিশ। ওই সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। 

এ ঘটনায় বেগমগঞ্জ থানার এসআই মো. জসিম উদ্দিন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা নেয়ামত উল্লাহকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর গুলজার আহমেদ জুয়েল এবং আসামি পক্ষে অ্যাডভোকেট মোরশেদ আলম সুজন মামলাটি পরিচালনা করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম