শপথ নিলেন চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২১

শপথ নিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীকে ভার্চুয়ালি শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে শপথ নেন সংরক্ষিত আসনের ১৪ জন এবং সাধারণ আসনের ৪০ জন কাউন্সিলর। তাদের শপথ পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের (নৌকা প্রতীক) প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

অন্যদিকে কাউন্সিলর পদে নির্বাচিত হন ১ নম্বর ওয়ার্ডে গাজী মো. শফিউল আজিম, ২ নম্বর ওয়ার্ডে সাহেদ ইকবাল বাবু, ৩ নম্বর ওয়ার্ডে হাজী শফিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে এসরারুল হক, ৫ নম্বর ওয়ার্ডে কাজী নুরুল আমিন (মামুন), ৬ নম্বর ওয়ার্ডে আশরাফুল আলম, ৭ নম্বর ওয়ার্ডে মোবারক আলী, ৮ নম্বর ওয়ার্ডে মোরশেদ আলম, ৯ নম্বর ওয়ার্ডে নুরুল আবছার মিয়া, ১০ নম্বর ওয়ার্ডে নিছার উদ্দীন আহমেদ, ১১ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইসমাইল, ১২ নম্বর ওয়ার্ডে মো. নুরুল আমিন, ১৩ নম্বর ওয়ার্ডে ওয়াসিম উদ্দীন চৌধুরী, ১৪ নম্বর ওয়ার্ডে আবুল হাসনাত মোহাম্মদ বেলাল, ১৫ নম্বর ওয়ার্ডে গিয়াস উদ্দীন, ১৬ নম্বর ওয়ার্ডে সায়েদ গোলাম হায়দার মিন্টু, ১৭ নম্বর ওয়ার্ডে শহীদুল আলম, ১৯ নম্বর ওয়ার্ডে নুরুল আলম মিয়া, ২০ নম্বর ওয়ার্ডে চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ২১ নম্বর ওয়ার্ডে শৈবাল দাস সুমন, ২৩ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ জাবেদ, ২৪ নম্বর ওয়ার্ডে নাজমুল হক ডিউক, ২৫ নম্বর ওয়ার্ডে আবদুস সবুর লিটন, ২৭ নম্বর ওয়ার্ডে জাফরুল হায়দার চৌধুরী, ২৮ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম বাহাদুর, ২৯ নম্বর ওয়ার্ডে গোলাম মোহাম্মদ জোবায়ের, ৩০ নম্বর ওয়ার্ডে আতাউল্লাহ চৌধুরী, ৩২ নম্বর ওয়ার্ডে জহর লাল হাজারী, ৩৩ নম্বর ওয়ার্ডে হাসান মুরাদ বিপ্লব, ৩৪ নম্বর ওয়ার্ডে পুলক খাস্তগীর, ৩৫ নম্বর ওয়ার্ডে হাজী নুরুল হক, ৩৬ নম্বর ওয়ার্ডে মো. মোরশেদ আলী, ৩৭ নম্বর ওয়ার্ডে আব্দুল মান্নান, ৩৮ নম্বর ওয়ার্ডে গোলাম মোহাম্মদ চৌধুরী, ৩৯ নম্বর ওয়ার্ডে জিয়াউল হক সুমন, ৪০ নম্বর ওয়ার্ডে আব্দুল বারেক, ৪১ নম্বর ওয়ার্ডে সালেহ আহমদ চৌধুরী।

সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচিত হন– ১ নম্বর ওয়ার্ডে ফেরদৌস বেগম মুন্নী, ২ নম্বর ওয়ার্ডে জোবাইরা নার্গিস, ৩ নম্বর ওয়ার্ডে জেসমিন পারভীন জেসি, ৪ নম্বর ওয়ার্ডে তসলিমা বেগম,  ৫ নম্বর ওয়ার্ডে আঞ্জুমান আরা, ৬ নম্বর ওয়ার্ডে শাহীন আক্তার চৌধুরী, ৭ নম্বর ওয়ার্ডে রুমকি সেনগুপ্ত, ৮ নম্বর ওয়ার্ডে নীলু নাগ, ৯ নম্বর ওয়ার্ডে জাহেদা বেগম পপি, ১০ নম্বর ওয়ার্ডে হুরে আরা বেগম, ১১ নম্বর ওয়ার্ডে ফেরদৌসি আকবর, ১২ নম্বর ওয়ার্ডে আফরোজা বেগম, ১৩ নম্বর ওয়ার্ডে লুৎফুন্নেছা দোভাষ বেবী এবং ১৪ নম্বর ওয়ার্ডে শাহানুর বেগম।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম