সেন্টমার্টিনে ছাত্রলীগের পরিচ্ছন্নতা অভিযান

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।
১১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৪

সেন্টমার্টিন দ্বীপে দুই কিলোমিটার সমুদ্র সৈকত এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সময় কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেনের নেতৃত্বে সেন্টমার্টিন দ্বীপের সমুদ্র সৈকতের উত্তর সৈকত থেকে পশ্চিমপাড়া গিয়ে কর্মসূচি শেষ হয়।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বোরহান উদ্দিন খুকন, জেলা ছাত্রলীগ নেতা হাসান তারেক, সেন্টমার্টিন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মো. জিয়াউল রহমান প্রমুখ।

জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেন বলেন, ছাত্রলীগের উদ্যোগে সেন্টমার্টিন সৈকতে পরিচ্ছন্নতা করা হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে মেধাবী ও মননশীল ছাত্রদের সমন্বয়ে বরাবরের মতো মানুষের কল্যাণে কাজ করে যাবে ছাত্রলীগ।

তিনি বলেন, যদি সকলেই নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলত, তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা পেত। ফিরে পেত প্রকৃতির অপরূপ সৌন্দর্য। সমুদ্র সৈকতের সুন্দর পরিবেশ রক্ষার্থে সকলকে জেলা প্রশাসনের নির্ধারণ করে দেওয়া নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা রাখার পাশাপাশি আরও সচেতন হতে হবে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক