যুবলীগ নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিমান্ডে

কুমিল্লা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৩

কুমিল্লার চাঞ্চল্যকর যুবলীগ নেতা জিল্লুর রহমান জিলানী হত্যা মামলায় গ্রেফতার কুমিল্লা সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুস সাত্তারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) কুমিল্লার সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমলি আদালতের বিচারক গোলাম মাহবুব খান এই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ।

তদন্তকারী সংস্থা পিবিআই সাত্তারকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত (২৬ জানুয়ারি) মঙ্গলবার রাতে ঢাকার শাহবাগ এলাকা থেকে জিল্লুর হত্যা মামলার এজাহার নামীয় ২ নম্বর আসামি সাত্তারকে গ্রেফতার করে পিবিআই।

এদিকে সাত্তারকে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন হত্যার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করে পূর্বে গ্রেফতার হওয়া আসামি আনোয়ার আদালতে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে তা যাচাই-বাছাই করে দেখছে পিবিআই।

জানা গেছে, পূর্ব শত্রুতা ও রাজনৈতিক দ্বন্দ্বের সূত্র ধরে গত ১১ নভেম্বর কাউন্সিলর আবদুস সাত্তার ও কাউন্সিলর আবুল হাসানের নেতৃত্বে মোটরসাইকেলে করে সন্ত্রাসীরা জিল্লুর রহমান জিলানীকে কুপিয়ে হত্যা করে। হত্যার ঘটনায় নিহতের ছোট ভাই ইমরান হোসেন চৌধুরী বাদী হয়ে ২৪ ব্যক্তিকে আসামি করে কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি মামলা করেন। ওই মামলায় স্থানীয় আরেক কাউন্সিলর আবুল হাসানকে প্রধান ও সাত্তারকে দ্বিতীয় আসামি করা হয়।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম