প্রবাসী স্বামীর কাছে মুক্তিপণ আদায়ে ছেলেকে অপহরণ করেন মা

কুমিল্লা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩১

মালয়েশিয়া প্রবাসী স্বামীর কাছ থেকে তিন লাখ টাকা মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নিজের ছেলেকে অপহরণ করেন মা রুনা আক্তার। ঘটনাটি ঘটেছে কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। অপহৃত শিশু রুমান (৮) দাউদকান্দির বিটেশ্বর এস আর আদর্শ স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। তাকে ৩ দিন পর ঢাকার যাত্রাবাড়ী থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। রুমান কুমিল্লার দাউদকান্দি উপজেলার তিনপাড়া গ্রামের প্রবাসী নাসির মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত সোমবার রুমানকে অপহরণ করা হয়েছে বলে মা রুনা আক্তার মঙ্গলবার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় মামলা করেন। অপহরণকারীরা ছেলের মুক্তিপণ চেয়ে হুমকি দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে, মালয়েশিয়া প্রবাসী স্বামী নাসির মিয়ার কাছ থেকে তিন লাখ টাকা মুক্তিপণ আদায়ের উদ্দেশে রুনা আক্তার নিজেই ছেলেকে অপহরণ করেন। মিথ্যা মামলা দায়ের করায় মা রুনা আক্তার, ফুপা স্বপন মিয়া, খালা নাসরিন আক্তার ও মামি নুসরাত জাহান লাকীকে গ্রেফতার করেছে পুলিশ।

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হারুনুর রশিদ বলেন, সোমবার সকালে অপহরণের পর রুমানকে প্রথমে ফুপা দাউদকান্দির চক্রতলা গ্রামে স্বপন মিয়ার বাড়িতে রাখা হয়। পরদিন মা রুনা আক্তার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় অপহরণ মামলা করেন। মুক্তিপণ চাওয়ার কথাও পুলিশকে অবহিত করেন তিনি। পুলিশ মুক্তিপণ চাওয়া নাম্বার ও রুমানের মায়ের মুঠোফোনের সূত্র ধরে অভিযান চালায়। পুলিশের অভিযান চলছে আঁচ করতে পেরে অপহরণকারীরা একাধিকবার স্থান পরিবর্তন করেন। পরে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে রুমানকে যাত্রাবাড়ীর আপন বাস কাউন্টার এলাকা থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশের মামলায় রুনার বিরুদ্ধে স্বামীর কাছ থেকে তিন লাখ টাকা মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে মিথ্যা নাটক সাজিয়ে ছেলেকে লুকিয়ে রেখে অপহরণ মামলা দায়ের করার অভিযোগ আনা হয়েছে। তার সহযোগী হিসেবে আসামি করা হয়েছে আরও তিন জনকে।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি