বিচারকের ওপর হামলার ঘটনায় যুবকের পাঁচ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৩

উল্টো পথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় মো. জহির উদ্দিন নামে এক বিচারকের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত এ রায় দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ এ তথ্য জানিয়েছেন। একই রায়ে আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের জেল দিয়েছেন।

সাজাপ্রাপ্ত আসামির নাম আলী আকবর ইকবাল (২৭)। ইকবাল বন্দর থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা হাজী ইকবালের ছেলে। হাজী ইকবাল ও তার ছেলে আলী আকবর ইকবাল যুবলীগ কর্মী মহিউদ্দীন হত্যা মামলার আসামি।

কাজী শাহাবুদ্দীন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, বিচারকের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আলী আকবর ইকবালকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের জেল দিয়েছেন। অপর অভিযুক্ত হাসান আলী জিসানের (২৪) সম্পৃক্ততা না পাওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত।

গত ৯ ডিসেম্বর বিকালে পতেঙ্গা এলাকায় উল্টো পথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় যুগ্ম মহানগর দায়রা জজ চট্টগ্রাম ৫ম আদালতের বিচারক মো. জহির উদ্দিনের ওপর হামলা করে আলী আকবর ইকবাল, হাসান আলী জিসানসহ চার যুবক। এ সময় স্থানীয়রা আলী আকবর ইকবাল, হাসান আলী জিসানকে আটক করে। এ ঘটনায় বিচারক মো. জহির উদ্দিনের গাড়িচালক রাজু শেখ বাদী হয়ে পতেঙ্গা থানায় আলী আকবর ইকবাল ও হাসান আলী জিসানকে এজাহারনামীয় ও দুই জন পলাতক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম