কচুয়া-ফরিদগঞ্জে আ.লীগ প্রার্থী নির্বাচিত

চাঁদপুর প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৯

চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নাজমুল আলম স্বপন পুনর্নির্বাচিত এবং বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী বিজয়ী হয়েছেন। রবিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

কচুয়ায় আওয়ামী লীগ প্রার্থী নাজমুল আলম স্বপন নৌকা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ২১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আহসান হাবীব প্রাঞ্জল মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন এক হাজার ৫১ ভোট। বিএনপি প্রার্থী হুমায়ূন কবীর প্রধান ধানের শীষ প্রতীক নিয়ে ৬৪৭ ভোট পেয়েছেন।

কচুয়া পৌরসভার ৯টি কেন্দ্রে মোট ভোটার ১৯ হাজার ৯৯ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কাজী আবু বকর সিদ্দিক নির্বাচনের ফলের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।’

এদিকে, ফরিদগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী নৌকা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ইমাম হোসেন পাটওয়ারী ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক হাজার ৭০৮ ভোট। আর ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন পেয়েছেন ৭১৮ ভোট।

ফরিদগঞ্জ পৌরসভায় ৯টি ওয়ার্ডে ৩১ হাজার ৮৪ জন ভোটার রয়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী