দাউদকান্দি ও হোমনায় আ.লীগের দুই প্রার্থী পুনরায় নির্বাচিত

কুমিল্লা প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৫

চতুর্থ দফার পৌরসভা নির্বাচনে কুমিল্লার দাউদকান্দি ও হোমনায় আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী বিজয় হয়েছেন। রবিবার (১৪ ফেব্রুয়ারি) ইভিএমে ভোটগ্রহণ শেষে দাউকান্দিতে নৌকার প্রার্থী নাইম ইউছুফ ১৪ হাজার ৪৩৪ ভোট এবং হোমনায় নৌকার প্রার্থী নজরুল ইসলাম ১১ হাজার ৪৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন। 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দাউদকান্দি পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে নৌকার প্রার্থী বর্তমান পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন ১৪ হাজার ৪৩৪ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। বিএনপির মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী নুর মোহাম্মদ সেলিম সরকার মাত্র ৮২৯ ভোট এবং নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু মুছা ১০৩৬ ভোট পেয়েছেন।

অন্যদিকে, হোমনা পৌরসভায়ও মেয়র পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার মধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী বর্তমান মেয়র নজরুল ইসলাম ১১ হাজার ৪৬২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির ধানের শীষের প্রার্থী আবদুল লতিফ ৩ হাজার ২৮৮ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি আবদুল হাকিম ৮৫৭ ভোট পেয়েছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের