জনগণের পছন্দকে মূল্যায়ন করুন: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫২

জনগণের দেওয়া ভোট ও পছন্দকে মূল্যায়ন করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নবনির্বাচিত পরিষদকে পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে নব নির্বাচিত মেয়র কাউন্সিলররা মন্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকার গুলশানের কার্যালয়ে গেলে তিনি এই নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, ‘আপনারা ভোটের জন্য সবার কাছে গেছেন। ভোটাররা পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছেন। তাদেরকে মূল্যায়ন করতে হবে।'

বিএনপি থেকে একজন কাউন্সিলর প্রার্থী জয়লাভ করেছেন- এমন কথা শুনে মন্ত্রী বলেন, 'জনগণ যাকে ভালো মনে করছে তাকেই নির্বাচিত করেছেন। এক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপি বলে কিছু নেই।'

এসময় নব নির্বাচিত মেয়র মো. তাকজিল খলিফা কাজলকে উদ্দেশ করে বলেন, 'আমি চাই কসবা ও আখাউড়া (নিজের নির্বাচিত এলাকা) মডেল পৌরসভা হয়ে উঠুক। এ ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করা হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক