কাদের মির্জার ডাকে কোম্পানীগঞ্জে হরতাল পালিত

নোয়াখালী প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৪

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার আহ্বানে কোম্পানীগঞ্জে আধাবেলা হরতাল পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলার হরতালে পৌর এলাকা কার্যত অচল হয়ে পড়ে।

জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ থানার ওসির প্রত্যাহার, কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজ এবং কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ কয়েকজনকে গ্রেফতার এবং নোয়াখালীর অপরাজনীতি বন্ধের দাবিতে এ হরতাল কর্মসূচি আহ্বান করেন মেয়র আবদুল কাদের মির্জা।

কাদের মির্জার ডাকে কোম্পানীগঞ্জে হরতাল পালিত হরতাল কর্মসূচির পর কাদের মির্জা সাংবাদিকদের জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখবেন।

তিনি বলেন, শুক্রবার সকাল ১০টা থেকে দুই ঘণ্টার জন্য থানাও ঘেরাও, শনিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত থানা ঘেরাওসহ লাগাতার কর্মসূচি পালিত হবে।

কাদের মির্জার ডাকে কোম্পানীগঞ্জে হরতাল পালিত এদিকে হরতালের কারণে উপজেলামুখী সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

ভোর সাড়ে ৬টার দিকে কাদের মির্জার নেতৃত্বে হরতালের সমর্থনে বসুরহাট বাজারে ঝটিকা মিছিলও হয়।

আরও পড়ুন:
‘নোয়াখালী ও ফেনীর অপরাজনীতির কথা প্রধানমন্ত্রীকে বলেছি’
কাদের মির্জার বৃহস্পতিবারের হরতাল ১২টা পর্যন্ত
কোম্পানীগঞ্জ থানার সামনে কাদের মির্জার অবস্থান ধর্মঘট

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি