সবজি বাগানে গাঁজা চাষ করতেন শহিদ মিয়া!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সবজির বাগানে চাষকৃত গাঁজা গাছসহ শহিদ মিয়া (৭০) নামে এক ব্যক্তি আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের সীমান্তবর্তী নোয়ামুড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ আখাউড়া থানা পুলিশ তাকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, আটককৃত ব্যক্তির সবজি ক্ষেতের মধ্যে গাঁজা গাছ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গাঁজা গাছসহ তাকে আটক করে পুলিশ।

তবে আটককৃত বৃদ্ধ শহিদ মিয়া পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, তিতি বেগুনের জমি চাষ করেছেন। এই জমিতে বেগুন গাছের সঙ্গে গাছটি বড় হতে থাকে। গাঁজার গাছ কিনা সেটা তিনি জানতেন না বলে পুলিশকে জানান। বন ফুলের সুন্দর গাছ ভেবে তিনি তা এতদিন কাটেননি। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম জানান, সরকারকে না জানিয়ে নিষিদ্ধ গাঁজা চাষ করার জন্যে দায়ে তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। বয়স বিবেচনা করে মুচলেকা রেখে পরে ছেড়ে দেওয়া হয়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম