‘পানি পড়া’ আনতে গিয়ে কলেজছাত্রী ধর্ষণের শিকার

কুমিল্লা প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২৮

পেটের ব্যথায় হুজুরের কাছ থেকে পানি পড়া আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার হুজুর মো. শাহপরানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শাহপরান চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামের মো. সুন্দর আলীর ছেলে। কুমিল্লার চান্দিনায় গত (১৭ ফেব্রুয়ারি) ধর্ষণের ঘটনাটি ঘটেছে।

ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে চান্দিনা থানায় ওই কলেজছাত্রী মামলা করেন।

কলেজছাত্রীর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন পেটের সমস্যায় ভোগার কারণে চাচাতো ভাইয়ের পরামর্শে গত ১৪ ফেব্রুয়ারি চান্দিনার হারং উত্তরপাড়া আল কারিম মাদ্রাসার হুজুর শাহপরানের কাছে পানি পড়া আনতে যান ওই ওই কলেজছাত্রী। হুজুর প্রথম দিন পানিতে ফু দিয়ে আরও কয়েকদিন আসার জন্য বলেন। হুজুরের কথামতো বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মাদ্রাসায় যাওয়ার পর হুজুর ‘জ্বিনের চালান’ দেওয়ার কথা বলে তার অফিস কক্ষে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন।

চান্দিনা থানার ওসি শাসমউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মাদ্রাসার হুজুরকে আটক করে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি