ঘরে ঢুকে যুবককে গুলি 

নোয়াখালী প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ০১:২৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০১:২৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মামলা তুলে না নেওয়ায় ঘরে ঢুকে মো. ওমর ফারুক নামে এক যুবককে (২৭) গুলি করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় উপজেলার গোপালপুর ইউনিয়নের দেবকালা গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওমর ফারুক একই গ্রামের খুরশিদ আলমের ছেলে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, উপজেলার মোল্লাপুর গ্রামের জাফর উল্যার ছেলে সন্ত্রাসী কালা বাবুর বিরুদ্ধে ওমর ফারুক গত বছর একটি মামলা করে। পরে সন্ত্রাসী কালা বাবু বিভিন্ন সময় ওই মামলা তুলে নেওয়ার জন্য ফারুককে হুমকি ও চাপ প্রয়োগ করে আসছে। মামলা তুলে না নেওয়ায় সন্ত্রাসী কালা বাবু মঙ্গলবার রাত ৮টার দিকে বসতঘরে ঢুকে বাদী ফারুককে বুকের বাম পাশে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। পরে তার মা এবং ভাই তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনেরা।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি দল সদর হাসপাতালের পথে রয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেনজীরকে ফেরাতে কী ব্যবস্থা, দ্রুত সংসদকে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পিকারের নির্দেশ
বেনজীরকে ফেরাতে কী ব্যবস্থা, দ্রুত সংসদকে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পিকারের নির্দেশ
পশ্চিম তীরে ইউরোপীয় নিষেধাজ্ঞায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র
পশ্চিম তীরে ইউরোপীয় নিষেধাজ্ঞায় যোগ দেবে না যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমানোর পথে যুক্তরাষ্ট্র
ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমানোর পথে যুক্তরাষ্ট্র
জেরুজালেম ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করার ঘোষণা ইসরায়েলের
জেরুজালেম ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করার ঘোষণা ইসরায়েলের
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে