পেটের ভেতর ইয়াবা এনে দুই মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫০আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫০

পেটের ভেতরে ইয়াবা পাচারের অভিযোগে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৯শ’পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৩ ফ্রেুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দেওভোগ এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মো. রমজান হোসেন জয় (৩০) ও মো. রাজিব হোসেন (২৫)।  

র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা ইয়াবা পাচারকারী। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ইয়াবা পাচার করে আসছে। তারা ইয়াবার পোটলা গিলে খেয়ে বাসযোগে কক্সবাজার হতে নারায়ণগঞ্জে আসে। পরে পায়ু পথ দিয়ে তা বের করে বিক্রি করতো। গোপনে এ তথ্য জানার পর দেওভোগের রমজান হোসেন জয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় আসামি রমজান ও রাজিবের পেট থেকে বের করা অবস্থায় লাল ও কালো টেপ দিয়ে মোড়ানো ছোট ছোট ৫৮টি ইয়াবার পোটলায় মোট ২ হাজার ৯শ’ পিস ইয়াবা উদ্ধার হয়।

আসামিরা দীর্ঘদিন ধরে এভাবে ইয়াবা নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

উল্লেখ্য, আসামি রমজান ও রাজিবের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকসহ আগের একাধিক মামলা রয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের