বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

কুমিল্লা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১৬

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ নাথেরপেটুয়ায় বাসের ধাক্কায় একটি ব্যাটারিচালিত আটোরিকশা চালক নিহত হয়েছে। নিহত চালকের নাম শাহিদুল ইসলাম (৪০)। মঙ্গলবার নাথেরপেটুয়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।

শাহিদুল ইসলাম বাড়ি মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের সুচিয়াপাড়া গ্রামে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। তার বাবার নাম আবু বক্কর সিদ্দিক।
নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওুসি জানান, চালক শাহিদুল মহাসড়কের ইউটার্ন দিয়ে অটোরিকশা ঘুরাতে ঘুরাতে গেলে নোয়াখালী থেকে ঢাকাগামী লাল-সবুজ পরিবহনের একটি বাস তার অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ভেঙে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম