সন্তানসহ বাজার করে ফেরা হলো না সুমির

কুমিল্লা প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০১

সুমি বেগমের বুকে ৩ বছরের শিশু মাশরাক। ছেলেকে বুকে নিয়ে বাজার করে বাড়ি যাচ্ছিলেন তিনি। তবে রাস্তায় ছিলেন অমনোযোগী। শোনেননি ট্রেনের হুইসেল বা চলার শব্দ। সেসময় রেলস্টেশন থেকে দ্রুতগতিতে পার হচ্ছিল চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর সোনার বাংলা ট্রেন। এর ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মা-ছেলে উভয়েই নিহত হন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম গুণবতী রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে লাকসাম থানার রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. আব্বাস জানান, নিহত মা সুমি বেগম (২৩) তার শিশু ছেলে মাশরাক হোসেন (৩) চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের বুধরা গ্রামের মানিক মিয়ার স্ত্রী ও শিশু সন্তান। তারা বৃহস্পতিবার সকালে গুণবতী বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরছিলেন। তবে রেললাইন পার হওয়ার সময় লক্ষ্য না করায় ট্রেনের ধাক্কায় তারা নিহত হন।

তিনি জানান, পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়েছে। মরদেহ নিহতদের পরিবার তাদেরকে দাফনের জন্য নিয়ে গেছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম