মিষ্টিতে দেওয়া হতো কাপড়ের রং

কুমিল্লা প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:১০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:১১

কুমিল্লায় কাপড়ের রং দিয়ে মিষ্টি তৈরির অভিযোগে কোয়ালিটি সুইটস নামে একটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।

এছাড়া অধিদফতরের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার আরও চারটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ওই মিষ্টি তৈরির প্রতিষ্ঠানসহ পাঁচ প্রতিষ্ঠানকে এক লাখ তিন হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, মিষ্টি তৈরির এই প্রতিষ্ঠানটি সদর উপজেলার দিদার মার্কেট (বলরামপুর) এলাকার কোয়ালিটি সুইটস নামে ওই মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কারখানায় দেখা যায়, হার্ডওয়্যারের দোকান থেকে কেনা ডায়িং কালার (কাপড়/দেয়াল রং করার কাজে ব্যবহৃত) দিয়ে লাড্ডু ও বরিন্দা বানানো হচ্ছে।

মিষ্টিতে দেওয়া হতো কাপড়ের রং কারখানাটির ম্যানেজার জুয়েল তদারকি টিমের কাছে স্বীকার করে যে, শহরের চকবাজারের হার্ডওয়্যারের দোকান থেকে কম দামে এই রং কিনে তারা মিষ্টি তৈরির কাজ ব্যবহার করে। এজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪২ ধারায় অভিযোগ আমলে নিয়ে প্রতিষ্ঠানটিকে ৮০ টাকা জরিমানা করা হয়। এ সময় দুই কৌটা রং এবং এক মণ মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়।

প্রতিষ্ঠানটির স্বত্বধিকারী সোহেল আহমেদ ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে মুচলেকা প্রদান করে। এ ছাড়াও অধিদফতরের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার আরও চারটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকাসহ মোট পাঁচটি প্রতিষ্ঠানকে এক লাখ তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর এ কে আজাদ ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত উপস্থিত ছিল।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক