প্রক্টর কার্যালয়ে শিক্ষার্থীকে পেটালো ছাত্রলীগকর্মী

চবি প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:০২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:০২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর কার্যালয়ে আন্দোলনরত এক শিক্ষার্থীকে পিটিয়েছেন মুজাহিদ চৌধুরী নামে এক ছাত্রলীগকর্মী। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে চলমান পরীক্ষা স্থগিতের আদেশ প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দিতে গেলে প্রক্টর, সহকারী প্রক্টরসহ শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের সামনেই এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী শাহ মোহাম্মদ শিহাব ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র। অন্যদিকে মারধরকারী মুজাহিদ চৌধুরী সংস্কৃত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র। সে চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াসের অনুসারী।

মারধরের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, আমি ছাত্রদের সঙ্গে কথা বলছিলাম, এসময় একজন ঘটনাটা ঘটিয়ে ফেলেছে। আমরা তাকে শনাক্ত করেছি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা স্থগিতের আদেশ প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা স্মারকলিপি দিতে গেলে সেখানে বাম সংগঠন ও ছাত্রলীগের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় শাহ মোহাম্মদ শিহাব ও অর্থনীতি বিভাগের ছাত্র দেওয়ান তাহমিদকে হুমকি ধমকি দিতে থাকে ছাত্রলীগ নেতাকর্মীরা।

ভুক্তভোগী শিক্ষার্থী শাহ মোহাম্মদ শিহাব বলেন, কথা বলার এক পর্যায়ে একটা কল আসে, সেজন্য মোবাইল বের করেছিলাম। তখন মোবাইল বের করেছি কেন তা বলে হুট করে ছাত্রলীগের একজন চড়াও হয়। তবে পরে তারা বলেছে অনাকাঙ্ক্ষিত ভাবে এটি ঘটে গেছে। প্রক্টর স্যার আশ্বাস দিয়েছেন, বলেছেন যে তিনি বিষয়টি দেখবেন।

তবে ছাত্রলীগকর্মী মুজাহিদ চৌধুরী মারধরের বিষয়টি অস্বীকার করে বাংলা ট্রিবিউনকে বলেন, এ ধরনের কোনও ঘটনা আমি ঘটাইনি। ওখানে ছেলেরা বাকবিতণ্ডা করছিল, তখন আমি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে তাদের সরিয়ে দিয়েছি।

এ বিষয়ে শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, তারা সবাই সাধারণ ছাত্র হিসেবেই পরীক্ষা স্থগিতের প্রতিবাদ করতে গিয়েছিল। কিন্তু ওখানে গিয়ে তাদের মধ্যে তর্ক হয়। পরে আমরা সমাধান করে দিয়েছি।

/এনএস/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম