ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণ, আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩৫
audio

ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোডের কালীবাড়ি মোড়ের এক ব্যবসা প্রতিষ্ঠানের সেপটিক ট্যাংক বিস্ফোরণে পাঁচ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও উদ্দার কার্যক্রম পরিচালনা করছেন। 

রাত সোয়া ৯টার দিকে শহরের টিএ রোডের কালীবাড়ি মোড়ে ভিআইপি ব্যাকারি নামের এক ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে বিকট শব্দে সেপটিক ট্যাংক বিস্ফোরণ ঘটে। এসময় আতঙ্কে আশপাশের লোকজন ছোটাছুটি শুরু করে। পরে স্থানীয়রা পাঁচ জনকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নিয়ে আসেন।

দুর্ঘটনায় আহতরা হলেন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক লিটন চৌধুরী, মো. শাহ আলম, আহসান হাবিব পারভেজ, মারুফ, মো. হুসাইন। এর মধ্যে দোকান মালিক লিটন চৌধুরী এবং মো. শাহ আলম ও মারুফের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। তাদের উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল্লা আল মামুন জানান, আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুস সামাদ জানান, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে দোকানের নিচে সেপটিক ট্যাংক অতিরিক্ত গ্যাসের কারণে বিস্ফোরণ হয়েছে। দেয়াল ভেঙে গেছে। এখনও উদ্ধার কার্যক্রম চলছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম