সেনবাগে ভোটকেন্দ্রে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৩

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনে ভোটকেন্দ্রে খোরশেদ আলম নামে এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে লুধুয়া কলাবাড়িয়া ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ একই এলাকার লুদুয়া দক্ষিণ পাড়ার জুলফিকার সাহেব বাড়ির আবদুল কাদেরের ছেলে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ‘খোরশেদ আলম ভোট দিতে গিয়ে কেন্দ্রের বুথে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়।’  

উল্লেখ্য, কেশারপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মাসুদুর রহমানের মৃত্যুতে পদটি শূন্য হয়। আজ ওই ভোটকেন্দ্রে উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ওই নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ২ হাজার ৮১৩ জন। নির্বাচনে শান্তিশৃঙ্খলা রক্ষায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২৩ জন পুলিশ, ১৬ জন র‌্যাব ও ২৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম