মতলব-শাহরাস্তিতে আ.লীগ প্রার্থী পুনর্নির্বাচিত

চাঁদপুর প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৬

চাঁদপুরের মতলব ও শাহরাস্তি পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আওলাদ হোসেন লিটন এবং হাজী আবদুল লতিফ নির্বাচিত হয়েছেন। রবিবার (১৮ ফেব্রুয়ারি) জেলা নির্বাচন কমিশনার মো. তোফায়েল আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, মতলব পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী আওলাদ হোসেন ২০ হাজার ৬৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এনামুল হক বাদল ছয় দিন আগে নির্বাচন বর্জন করেও পেয়েছেন ৯৭৯ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীক নিয়ে মো. সফিকুল ইসলাম পেয়েছেন ৭৫৭ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে ডিএম আলাউদ্দিন পেয়েছেন ১৯৭ ভোট।

মতলবে কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থী ভোটে অংশ নেন। এ পৌরসভায় মোট ভোটার ৪৮ হাজার ৩শ' ৬১।

এদিকে, শাহরাস্তিতে হাজী আবদুল লতিফ ১২ হাজার ৮৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক পৌর মেয়র মো. মোস্তফা কামাল পেয়েছেন ৩ হাজার ৯৭৯ ভোট। এছাড়া বিএনপির প্রার্থী মো. ফারুক হোসেন মিয়াজী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৯৮০ ভোট।

শাহরাস্তি পৌর নির্বাচনে কাউন্সিলর পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পৌরসভায় মোট ভোটার ৩০ হাজার ৮৮৪।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম