ভয়ঙ্কর মাদক ‌‘আইস’র সবচেয়ে বড় চালান জব্দ

কক্সবাজার প্রতিনিধি
০৪ মার্চ ২০২১, ১৫:০৯আপডেট : ০৪ মার্চ ২০২১, ১৫:৩২

কক্সবাজারের টেকনাফে ভয়ঙ্কর মাদক ‘আইস’ জব্দের ঘটনা সবচেয়ে বড় চালান আটকের ঘটনা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিদফতর। এ ঘটনায় মো. আব্দুল্লাহ নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। আব্দুল্লাহ গোলাম নবীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ বিশেষ জোনের সদস্যরা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকের এ চালান আটক করে। এসময় আব্দুর রহমান নামে আরও একজন পালিয়ে যান।

বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ বিশেষ জোনের ইন্সপেক্টর জিল্লুর রহমান।

জব্দ হওয়া আইসকে সবচেয়ে বড় চালান আটকের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, জব্দ চালানের আনুমানিকমূল্য তিন কোটি টাকার মতো। এর আগে, ঢাকায় ৬শ’ গ্রাম আইস উদ্ধার করা হয়েছিল। ভয়ঙ্কর মাদক আইস, ইয়াবার চেয়ে বহুগুণ শক্তিশালী বলে জানান তিনি।

ভয়ঙ্কর মাদক ‌‘আইস’র সবচেয়ে বড় চালান জব্দ প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, বেশ কিছুদিন ধরে মিয়ানমার থেকে ভয়ঙ্কর ও শক্তিশালী মাদক আইস বা “ক্রিস্টাল মেথ” এর চালান বাংলাদেশে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সম্ভাব্য স্থানে গোপনে নজর রাখা হচ্ছিলো। বুধবার বিকালে জাদিমুড়া এলাকায় দুই সহোদরের বাড়িতে আইসের চালান মজুত রয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে দুই কেজি আইস উদ্ধারসহ মো. আব্দুল্লাহকে আটক করা হয়। এসময় তার সহোদর আব্দুর রহমান পালিয়ে যায়। পরে মাদকের চালানের নমুনা জরুরি ভিত্তিতে ঢাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ল্যাবরেটরিতে পাঠিয়ে পরীক্ষার পর আজ নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় আটক যুবককে টেকনাফ থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম