নোয়াখালী চালাই আমি: একরামুল করিম চৌধুরী

 নোয়াখালী প্রতিনিধি
০৫ মার্চ ২০২১, ২১:১৩আপডেট : ০৬ মার্চ ২০২১, ১১:১৮

নোয়াখালীর রাজনীতিতে নিজের অবস্থান জাহির করতে গিয়ে প্রধানমন্ত্রীর এক ঘনিষ্ঠজনকে নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী জানিয়েছেন, তিনিই নোয়াখালী চালান। শুক্রবার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সুবর্ণচর উপজেলা পরিদর্শনে এসে তিনি বলেন, “গত ছয় দিন আমি ঢাকায় ছিলাম। নেত্রীকে কতগুলো ম্যাসেজ পাঠিয়েছি। তিনি ম্যাসেজগুলো দেখেছেন। ঢাকায় যাওয়ার পর নেত্রীর সঙ্গে যিনি সব সময় থাকেন, তিনি আমাকে বললেন, ‘নেত্রী আপনাকে এত ভালো জানেন। আপনি কেন ঢাকায় ঘুরছেন?’ আমি বলি, ‘আমাদের কমিটিটা দরকার।’ তিনি প্রশ্ন করেন, ‘নোয়াখালী চালান কে?’ আমি বলি, ‘নোয়াখালী চালাই আমি।’ তিনি বলেন, ‘নেত্রী কি আপনাকে না চালাতে বলছেন?’ আমি বলি, ‘না।’ তিনি বলেন, ‘নেত্রী জানেন যে, আপনিই চালাবেন নোয়াখালী। আপনি গিয়ে নোয়াখালী চালাতে থাকেন।’”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে ইঙ্গিত করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম আরও বলেন, তিনি সব নেতাকে নিয়েই কথা বলেন। তিনি (আবদুল কাদের মির্জা) প্রথম আমাকে দিয়ে শুরু করেছেন। যেতে যেতে তার ভাবি এবং ওয়ায়দুল কাদেরসহ দেশের কোনও নেতা বাদ নেই।’

তিনি আরও বলেন, ‘অনেকেই অর্থের বিনিময়ে নমিনেশনের আশা করছেন, বিএনপি যেহেতু ভোটে আসবে না। আমি কিন্তু বেঠিক লোককে, আমার জনগণকে ভোট দিতে দেবো না। যারা সঠিক লোক তাদের পক্ষে আমার অবস্থান থাকবে। যারা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছে, তাদের জনগণ ভোট দিক, এমপি হিসেবে আমি এটা হতে দিতে পারি না। আমাদের দরকার জনগণের চেয়ারম্যান। জনগণের পাশে থেকে যে নেতা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে পারবে, আমাদের সেই নেতা দরকার।’

এ সময় সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, চরআমান উল্যাহর ইউপি চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন, চর ক্লার্ক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাসার ও সুবর্ণচর উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিরুল ইসলাম রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

/আইএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
‘দাম বাড়ানোর পর সব ঠিক হয়ে যাবে’, ৫ ঘণ্টায়ও গ্যাস না পেয়ে সিএনজিচালক  
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও