প্রধানমন্ত্রীর হাত ধরেই ক্রিকেটে টেস্ট মর্যাদা এসেছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ মার্চ ২০২১, ২২:০৭আপডেট : ০৫ মার্চ ২০২১, ২২:০৭

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার খেলাধুলা বান্ধব দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর হাত ধরেই ক্রিকেটে টেস্ট মর্যাদা এসেছে। আমাদের মেয়েরা ভারতের মেয়েদের হারিয়ে দিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের যুব ক্রিকেট টিম বিশ্বকাপে জয় লাভ করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এসব সম্ভব হয়েছে কারণ আমাদের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকার খেলাধুলা বান্ধব।

শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গুনিয়া উপজেলা শাখা এই টুর্নামেন্টের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার আয়োজনের মাধ্যমে তাদের সৃজনশীল কাজকর্মে যুক্ত রাখতে হবে। খেলাধুলার অনুপস্থিতির কারণে এখন আমাদের তরুণরা অনেকক্ষেত্রে বিপথগামী হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত আসক্তির বিরূপ প্রভাবও পড়ছে আমাদের কিশোর-তরুণদের ওপর। সেজন্য এভাবে নানা ধরণের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে খেলাধুলা চালু রাখা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, আমাদের রাঙ্গুনিয়া খেলাধুলায় অত্যন্ত সমৃদ্ধ। জাতীয় ফুটবল দলে আমাদের ২/৩ জন খেলোয়াড় প্রতিবছরই থাকে। এখনও রাঙ্গুনিয়ার দু’জন খেলোয়াড় জাতীয় দলে আছে। খেলোয়াড় সৃষ্টির জন্য এ ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন প্রতিবছর করার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান তিনি।

রাঙ্গুনিয়ার উন্নয়ন সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, দক্ষিণ রাঙ্গুনিয়ার কালিন্দীরানী সড়কের অনেক জায়গায় ভেঙে গেছে। তবে সড়কটির কাজ আগামী এক সপ্তাহ পরেই শুরু হবে। এই রাস্তাটি আরও বড় করে ১৮ ফুট প্রশস্ত করার জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই সড়ক ও মরিয়মনগর ডিসি সড়কের প্রশস্তকরণের জন্য প্রকল্প নেওয়া হয়েছে, যার দ্রুত কাজ শুরু হবে।

ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কবির তালুকদারের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার শিশু সদস্য আদেল সাদিক মাহমুদ। সংবর্ধিত অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার পুনঃনির্বাচিত মেয়র মো. শাহজাহান সিকদার, বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সুখবিলাস ফিসারিজ অ্যান্ড প্লান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ, ইডেন ইংলিশ স্কুলের চেয়ারম্যান খালেদ মাহমুদ, চান্দগাঁও শান্তিময় বিহারের অধ্যক্ষ বোধিশ্রী ভিক্ষু।

পরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিজয়ী এবং রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ফাইনাল খেলায় নাপিত পুকুরিয়া একতা’৭১ দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খুরুশিয়া জুনিয়র একতা সংঘ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম