ফেনীতে একটি ভবনে বিস্ফোরণে মা ও দুই মেয়ে দগ্ধ

ফেনী প্রতিনিধি
০৬ মার্চ ২০২১, ১৪:৩৭আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৪:৩৭

ফেনীতে একটি ভবনে বিস্ফোরণে মা ও দুই মেয়ে দগ্ধ হয়েছেন। শুক্রবার (৫ মার্চ) মধ্যরাতে ফেনী পৌরসভার শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের দুলামিয়া বাইলেনের শফিক ম্যানশনের একটি ছয়তলা ভবনের পঞ্চম তলায় এ বিস্ফোরণ ঘটে।

দগ্ধদের প্রথমে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে মা ও এক মেয়েকে রাতেই ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয়। আর এক মেয়েকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বিস্ফোরণে ওই ভবনের তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ তলারও ক্ষতি হয়েছে। তবে কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা শনিবার (৬ মার্চ) দুপুর ১টা পর্যন্ত জানা যায়নি।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, পঞ্চম তলায় শুক্রবার রাত ১২টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। খবর পেয়ে ফেনী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যান। আশপাশের লোকজনও এগিয়ে যান।

বিস্ফোরণে বাসায় থাকা মা মেহেরুন নেছা (৪০) ও তার দুই মেয়ে দগ্ধ হন। মা ও এক মেয়ে হাফসা ইসলামকে (১৫) ঢাকায় নেওয়া হয়েছে। ওই বাসার গৃহকর্তা প্রবাসী। এই বাসায় মা দুই মেয়েকে নিয়ে ভাড়া থাকেন। বিস্ফোরণে বাসার জানালার গ্রিল ভেঙে গেছে। বারান্দার দেয়াল ভেঙে পাশের ভবনের ছাদে গিয়ে পড়ে। বাসার ভেতরে জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে গেছে।

ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আরএমও মো. ইকবাল হোসেন ভূঁঞা বলেন, ‘যে দুজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে, তাদের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘ওই ভবনের বেশ ক্ষতি হয়েছে। বিস্ফোরণের কারণ নির্ণয়ের জন্য ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। বাড়িটি বর্তমানে পুলিশি পাহারায় রয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম