বাড়ি থেকে ডেকে নিয়ে প্রবাসীকে হত্যা, ৯ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ মার্চ ২০২১, ২২:৫৯আপডেট : ০৮ মার্চ ২০২১, ২২:৫৯

চট্টগ্রামে প্রবাসীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনায় ৯ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৮ মার্চ) বিকালে চট্টগ্রামের চতুর্থ দায়রা জজ আদালতের বিচারক ফারজানা আকতার এই আদেশ দেন। একই রায়ে আদালত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করেন। দণ্ডিত আসামিরা হলো- শাহীন, বাবুল, ল্যাডা নাছির, নুরুল ইসলাম, মো. জোবায়ের, দিদার, আবু বক্কর বাঁশি, ইসমাইল ও মো. জঙ্গু।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নাছির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আদালত তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন। মামলার অভিযোগপত্রভুক্ত আসামি কপালকাটা নাছির বিচার কার্যক্রম চলাকালে মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়। অন্য আসামিদের মধ্যে শাহীন ছাড়া অন্যরা সবাই পলাতক রয়েছে।’

আদালত সূত্রে জানা যায়, ২০০৩ সালে দেশে ফিরেন ফটিকছড়ি উপজেলার দক্ষিণ রাঙামাটিয়া গ্রামের নেছার আহমেদ প্রকাশ তোতা। তবে প্রবাসে যাওয়ার আগ থেকে এলাকার সন্ত্রাসী ল্যাডা নাছির এবং তার সহযোগীদের সঙ্গে বিরোধে জড়ান তোতা। দেশে ফেরার পর একই গ্রামের জনৈক এজাহার মিয়াকে পাঁচ হাজার টাকা ধার দেন তোতা। সেই টাকা উদ্ধারের কথা বলে ল্যাডা নাছির কৌশলে তোতার ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন। ২০০৩ সালের ১ নভেম্বর বিকালে এজাহারের কাছ থেকে টাকা উদ্ধারের কথা বলে তোতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। পরদিন সকালে দক্ষিণ রাঙামাটিয়া গ্রামে একটি পাহাড়ের পাদদেশে সড়কে তার মরদেহ পাওয়া যায়।

এই ঘটনায় ২০০৩ সালের ২ নভেম্বর তোতার স্ত্রী মোরশেদা আক্তার বাদী হয়ে ১০ জনকে আসামি করে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা করেন। ২০০৪ সালের ১৪ মে ওই মামলায় অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। ২০০৭ সালের ২০ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি